আমাদের ১০ম বর্ষের শীতকালীন কাজ
- INFINITY CREATION
- Jan 29
- 1 min read
এবার সুখের চাদর তার ১০ম বর্ষ পূর্তিতে গত দশ বছরের মধ্যে সবচেয়ে বড় শীতকালীন মানবসেবা কার্যক্রম করেছে। এই বছর উপভোক্তার সংখ্যা হয়েছে সহস্রাধিক।
দু’দিন ব্যাপী এই শীতকালীন কাজ অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার লালগড়ে। ৩টি গ্রামের ২৮৬টি পরিবার, মোট প্রায় ১০০০ জন মানুষ—বিশেষত শবর আদিবাসী সম্প্রদায়ের—জন্য আমরা শীতের পোশাক ও আহারের ব্যবস্থা করছি। উপযুক্ত সার্ভের মাধ্যমে আমরা তাদের জীবনসংগ্রামের কথা জেনেছি। এই প্রচণ্ড শীতে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
এবছরের উদ্যোগ:
🍁 ৭৫০ জন শবর আদিবাসী পাবেন শীতের গরম পোশাক
🍁 ১০০০ জন আদিবাসী পাবেন দ্বিপ্রাহরিক আহার
🍁 ৫০০+ মানুষ পাবেন উন্নত মানের পুনঃব্যবহারযোগ্য পোশাক
আস্থা জ্যোতি প্রকল্পের অধীনে এই শীতকালীন কাজটি আমাদের সবচেয়ে বড় উদ্যোগ। আমাদের সদস্য ও অগণিত শুভাকাঙ্খীদের সহযোগিতায় প্রতিবছর এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বিশেষভাবে গর্বের বিষয়—আমাদের অনেক সদস্যের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে, তবুও তাঁরা নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে পাশে থাকেন।












সুখের চাদর এক ভালোবাসা ও বিশ্বাসের নাম, আরো অনেক প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থেকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আমরা।
সুখের চাদরের মাধ্যমে আরো বেশি সংখ্যায় অসহায় মানুষেরা উপকৃত হোক মন থেকে এই চাই।
👏👏👏👏👏👏👏