#দশম_বর্ষীয়_বার্ষিক_সাধারণ_সভা #সুখের_চাদর
- POULAMI BARIK
- 6 days ago
- 1 min read
২৩শে আগস্ট বাইপাসের ভিআইপি বাজারের কাছে তৎভাম রেসিডেন্সিতে অনুষ্ঠিত হল সুখের চাদরের দশম বর্ষীয় বার্ষিক সাধারণ সভা। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই সভায় উপস্থিত ছিলেন ৬৮ জন সদস্য-সদস্যা।
সভাপতিত্ব করেন শ্রীমতি পলাক্খী দত্ত। শুরুতেই স্বর্গীয়া দীপাঞ্জনা গাঙ্গুলি ও স্বর্গীয় রামকৃষ্ণ গাঙ্গুলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্পাদক সন্দীপ কুমার দাস পেশ করেন বার্ষিক সম্পাদকীয় রিপোর্ট এবং কোষাধ্যক্ষ মিতালি সেনগুপ্ত ২০২৫–২৬ সালের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। রিপোর্ট ও হিসাব নিয়ে চলে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও গঠনমূলক আলোচনা।
নতুন ৯ জন সদস্য-সদস্যাকে পরিচিত করানো, আগামী বছরের ১১ জন কার্যকরী সদস্য নির্বাচন, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ৬ জন সদস্যা ও ১ জন সদস্যকে স্মারক প্রদান—সব মিলিয়ে সভাটি হয়ে ওঠে আনন্দ, আবেগ ও আত্মীয়তার এক সুন্দর মিলনমেলা।
চা, লাঞ্চ, ছবি তোলা ও রাখীবন্ধনের আনন্দের মধ্য দিয়ে বিকেল ৫টায় সভার সমাপ্তি ঘটে।
দশ বছরের পথচলা পেরিয়ে সুখের চাদরের একটাই অঙ্গীকার—আগামী দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার নতুন দৃষ্টান্ত তৈরি করা। ❤️
👣 যাযাবর 👣
ভাল থেকো, ভাল রেখো।




Comments