মায়ের বাৎসরিক ক্রিয়ায় ৬২ জন অসহায় মানুষের মুখে খাবার ❤️
- POULAMI BARIK
- Aug 25
- 1 min read
সুখের চাদর (SUKHER CHADOR) সংস্থার শুভাকাঙ্ক্ষী সঞ্জিত বরণ পাল মহাশয় 🙏 তাঁর মায়ের বাৎসরিক ক্রিয়া উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ৬২ জন অসহায়, প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও আশ্রয়হীন ভবঘুরে বাবা-মায়েদের জন্য খাবারের আয়োজন করলেন আমাদের Help Homeless Foundation-এর মাধ্যমে।
🍚 খাবারের আয়োজন:
ভাত, ডাল, ডিম, মিষ্টি ও জলের বোতল।
সবার ছবি তোলা সম্ভব হয়নি—তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 🙏
আমাদের Help Homeless Foundation-এর পক্ষ থেকে সঞ্জিত স্যার ও তাঁর পরিবারের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভক্তি। তাঁর মায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। 🙏🕊️
আশ্রয়হীন বাবা-মায়েদের ছবি দিয়ে পোস্ট করার একটাই উদ্দেশ্য—
এই পোস্টটি বেশি বেশি শেয়ার হলে হয়তো কোনো হারিয়ে যাওয়া বা ভবঘুরে বাবা-মা তাঁদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন। পাশাপাশি, এই পোস্ট দেখে আরও অনেক সহৃদয় মানুষ অনুপ্রাণিত হয়ে বছরের অন্তত একটি দিন এই অসহায় মানুষগুলোর খাবারের দায়িত্ব নিতে পারেন। ❤️🙏
আপনিও পাশে দাঁড়ান। একটি দিনের খাবারও কারও কাছে অনেক বড় আশীর্বাদ হতে পারে। 🙏
📞 যোগাযোগ: 9832484577
(NO NGO)
#সুখের_চাদর #SUKHERCHADOR #HelpHomelessFoundation #মানবিকতা #অসহায়_মানুষের_পাশে #খাদ্য_সহায়তা #দক্ষিণ২৪পরগনা #মানবসেবা #আশ্রয়হীন




Comments