top of page
Search

সুখের চাদরের এক ডজন দীর্ঘকালীন সহায়তা প্রকল্প


মানবিকতার আলো ছড়িয়ে, নিয়মিত ও দীর্ঘমেয়াদি সহায়তার মাধ্যমে শত শত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছে সুখের চাদর । আমাদের চলমান প্রকল্পগুলো শুধুমাত্র সহায়তা নয় — এগুলো স্বনির্ভরতা, শিক্ষা, মর্যাদা ও আশার গল্প।

  • ✒️ শিক্ষা জ্যোতি :

    উত্তরণ প্রকল্প - নবম শ্রেণী থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত ১৪ জন ছাত্রছাত্রী পাচ্ছে ২–৪ বছরের জন্য মাসিক ১২০০/- থেকে ৩০০০/- টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা।

    কিশলয় প্রকল্প -দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২৭ জন শিশু প্রাইভেট টিউশনের জন্য প্রতি মাসে ৫০০/- টাকা করে সহায়তা পাচ্ছে।

    সুখের পাঠশালা - ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে ১১ কিলোমিটার দূরে জঙ্গলের মাঝে গড়ে ওঠা পাঠশালায় ৬১ জন শিশু সপ্তাহে ৬ দিন পাঠ ও টিফিন পাচ্ছে।

    বয়স্কা শিক্ষা উদ্যোগ - একই এলাকায় ১০ জন বয়স্কা আদিবাসী মা অক্ষরজ্ঞান ও টিফিন সুবিধা পাচ্ছেন।

    সুখের সঙ্গীতালয় - ট্রেন ও বাসে গান গেয়ে জীবিকা নির্বাহ করা এক ডজন দৃষ্টিহীন ভাইবোন প্রতি রবিবার সকালে বিনামূল্যে সঙ্গীত শিক্ষা ও টিফিন পাচ্ছেন।

  • ☂️ আস্থা জ্যোতি :

    সুখের সাহারা - ৬ জন নিঃস্বহায় বৃদ্ধা মা প্রতি মাসে ১০০০/- থেকে ২৪০০/- টাকা পর্যন্ত রেশন সহায়তা পাচ্ছেন।

    স্মৃতি সহায়তা উদ্যোগ - মাতৃহারা দুই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান প্রতি মাসে ২৭০০/- টাকার রেশন সহায়তা পাচ্ছে।

    চারুলতা প্রকল্প - ঝাড়গ্রাম ও বজবজের দুটি সেন্টারে ৩০ জন নারী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করছেন।

    সুচেতনা উদ্যোগ - প্রতি মাসে ১৮০ জন ঋতুমতী কন্যা ও নারী স্যানিটারি ন্যাপকিন পাচ্ছেন।এছাড়া একজন SMA আক্রান্ত শিশু সারা বছরের ডায়াপার সহায়তা পাচ্ছে।

    সুখের সুগন্ধ - ১০ জন দৃষ্টিহীন ভাইবোন ধূপকাঠি তৈরি করে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছেন।

    ভবঘুরেদের আহার - প্রতি সপ্তাহে ৫০ জন ভবঘুরে মানুষ একবেলার আহার পাচ্ছেন।

    সুখের স্পর্শ - বজবজের একটি অনাথ আশ্রমের ১৬ জন শিশু প্রতি মাসে পাচ্ছে দুটি গ্যাস সিলিন্ডার, ৫০ কেজি চাল ও ১০ কেজি ডাল।

  • 🩺 আরোগ্য জ্যোতি :

    নিরাময় প্রকল্প - ৯ জন ষাটোর্ধ্ব অসুস্থ মানুষ প্রতি মাসে ১০০০/- টাকা করে ওষুধ সহায়তা পাচ্ছেন।

    বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০০-রও অধিক মানুষ এই দীর্ঘকালীন সহায়তা কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছেন। মাসের প্রথম সপ্তাহেই প্রতিটি প্রকল্পের সহায়তার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে দেওয়া হয়, যার মোট পরিমাণ লক্ষাধিক টাকা।

    এই সকল উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে আমাদের অগণিত মানবিক বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায়। তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।


  • আরও জানতে ~

    আমাদের কাজ, প্রকল্প ও সহায়তার বিস্তারিত জানতে ভিজিট করুন:

    👉 https://linktr.ee/sukherchadorofficial

    👉 https://www.facebook.com/profile.php?id=61588311993673


  • ভাল থেকো, ভাল রেখো।

 
 
 

Comments


USEFUL LINKS FOR  SITEMAP   

LOGO_Sukher Chador

SOCIAL HANDLE 

  • Facebook
  • YouTube
  • Instagram
Gradient Background

                            © Copyright  SUKHER CHADOR

              Designed & Devloped by Avitosh Das (Infinity Creation)
                                             All rights reserved.

bottom of page