top of page
Search

সুখের পাঠশালার ফুল পাখিদের কবিপ্রণাম 🙏❤️



রবীন্দ্রজয়ন্তীতে আলোর উৎসব ডাকডাহিতে


📍 ডাকডাহি, গোপীবল্লভপুর 📅 ৯ই মে, ২০২৬


গ্রামের ভোর আজ যেন অন্যরকম ছিল। সকাল ছ’টা বাজতেই সুখের পাঠশালা-র ছোট ছোট ফুল-পাখিরা ছুটে এসেছে পাঠশালায়। নিজেদের হাতে সাজিয়েছে কবিগুরুর ছবি, বাড়ি থেকে নিয়ে এসেছে ফুল, আর ভক্তিভরে অর্পণ করেছে সেই শ্রদ্ধাঞ্জলি। ছোট্ট ছোট্ট হাতের স্পর্শে আর নিষ্পাপ ভালোবাসায় যেন জীবন্ত হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের উপস্থিতি।

সহজপাঠের পাতায় প্রথম পরিচয় হয়েছিল কবির সঙ্গে।“ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া...”অথবা —“আলো হয় গেলো ভয় / চারিদিক ঝিক্ মিক...”

এই শব্দগুলো শুধু ছড়া নয়, শিক্ষার প্রথম আলো। সেই আলোই ধীরে ধীরে দূর করে অজ্ঞানতার অন্ধকার, খুলে দেয় নতুন পৃথিবীর দরজা। সুখের পাঠশালা-র স্বপ্নও ঠিক এটাই — শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠুক চারপাশ, ঝিকমিক করুক প্রতিটি জীবন।

দিনের শেষে বিকেলের আয়োজনেও ছিল অন্যরকম আবেগ। বয়স্ক শিক্ষাকেন্দ্রের মায়েরা শিক্ষিকা প্রতিমার সঙ্গে গেয়ে উঠলেন —“আয় তবে সহচরী...”গান, হাসি আর ভালোবাসার বন্ধনে যেন একসূত্রে বাঁধা পড়েছিল সবাই। রবীন্দ্রনাথ যেন সেদিন ডাকডাহির মাটিতে থেকেও সবার হৃদয়ের খুব কাছাকাছি ছিলেন।

রাত নেমেছিল ঠিকই, কিন্তু ডাকডাহির আকাশে তখনও ছিল আলোর উজ্জ্বলতা। শিক্ষার আলো, সংস্কৃতির আলো, আর মানুষে মানুষে ভালোবাসার আলোয় ভরে উঠেছিল চারদিক।

ডাকডাহি থেকে সব অনুষ্ঠান ভিডিও করে পাঠানো সম্ভব হয়ে ওঠেনি, তাই অনেকের নাচ, গান ও আবৃত্তি তুলে ধরা যায়নি। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সবার স্নেহ ও আশীর্বাদ আমাদের পথচলার শক্তি হয়ে থাকুক। 🙏


পলাক্ষী দত্ত | সুখের চাদর , ৯ই মে, ২০২৬

 
 
 

Comments


USEFUL LINKS FOR  SITEMAP   

LOGO_Sukher Chador

SOCIAL HANDLE 

  • Facebook
  • YouTube
  • Instagram
Gradient Background

                            © Copyright  SUKHER CHADOR

              Designed & Devloped by Avitosh Das (Infinity Creation)
                                             All rights reserved.

bottom of page